এক জীবন মৃত্যু দাঁড়িয়ে থাকে হাঁ করে
প্রতিদিন পাশ কাটিয়ে যাই
গুটি পাকিয়ে নেওয়ার ইচ্ছে
কার না থাকে
তাই
দৌড় দিতে হয় চোখ বুজে
এ খেলা বেশ ভয়ানক
ইচ্ছে করলেও এড়িয়ে যাবার
উপায় মিলবে না
সূর্যের বাঁশি বাজলেই
হার জিতের কালো সাদা ঘোড়া
নতুন হয় রোজ
এক জীবন মৃত্যু দাঁড়িয়ে থাকে হাঁ করে
প্রতিদিন পাশ কাটিয়ে যাই
গুটি পাকিয়ে নেওয়ার ইচ্ছে
কার না থাকে
তাই
দৌড় দিতে হয় চোখ বুজে
এ খেলা বেশ ভয়ানক
ইচ্ছে করলেও এড়িয়ে যাবার
উপায় মিলবে না
সূর্যের বাঁশি বাজলেই
হার জিতের কালো সাদা ঘোড়া
নতুন হয় রোজ