স্বাভাবিক সামনের এক মিটার সময় পেরোতেই
আমার চব্বিশ ঘণ্টা কেটে যায় ।
লকলকে আহ্লাদের পুঁই- সুখে
টাকরার আহা আহা বৃষ্টিবেগ
কেবলই আটকে দেয় বিজ্ঞ মেঘ- মূল ।
তবুও এ অজানা অনন্ত উপত্যকা
হামাগুড়ি কাছে পেতে চাই ।
আমার ডি এন এ শ্রমিক কবে
বিপরীত বায়ু কেটে মৌসুমী মাচান ভরাবে !
বিনিদ্র এ ভাবনায় বালিশেরও ঘুম ভেঙ্গে যায় ।
কি দিয়ে ভোলাবো বোধ , বোধের সততা !
