Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মায়া-রোদ্দুর || Asim Das

মায়া-রোদ্দুর || Asim Das

মাঝে মাঝে এক নির্জন নিঃসঙ্গতার সুখগন্ধে
আমার মন ম’ ম’ করে ।
এ সময় আসন্ন কবিতার ভরে আমার শরীর ভারী হয়ে ওঠে ।
টের পাই , যেন আমার-ই গহীন গাভীন গর্ভগৃহে
এক ভাবুক জাতকের অভিজ্ঞ জন্ম হয়েছে ।
ভাবনা বোঝাই রথে , কল্পনাকে সারথী করে ,
অক্ষয় শব্দ তূণীরে তিনি প্রস্তুত ।

কে উনি ?
উনিই কী স্বগত স্বরে আউড়ে যান শ্লোক অবিরাম !
যতটুকু বুঝি , অনুবাদ করি অক্ষরে !
বিপুল বাকি’র অর্থ অধরার পথে !

অতঃপর ,
কবির বকলমা পেয়েও আমার ব্যর্থ বতর ভূমিতে
প্রকৃত কবিতার ছায়ার প্রচ্ছায়া গেঁথে
আমৃত্যু খুঁজে চলি
উদ্বায়ী বিশুদ্ধ কবির ফেলে যাওয়া মায়া-রোদ্দুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *