কুল ভাঙছে মনের মাঝে
ঢেউ উঠেছে তাই,
ভাঙাচোরা মনকে নিয়ে
কোথায় বলো যাই?
আধখানা মন আমার হাতে
আধখানা মন তোর
বাকি আধেক খুঁজতে খুঁজতে
রাত্রি কেটে ভোর
রাত কেটেছে ভোর হয়েছে
ডাকছে পাখি গাছে
সকাল বেলা অবাক দেখে
মনতো সবই আছে।
কুল ভাঙছে মনের মাঝে
ঢেউ উঠেছে তাই,
ভাঙাচোরা মনকে নিয়ে
কোথায় বলো যাই?
আধখানা মন আমার হাতে
আধখানা মন তোর
বাকি আধেক খুঁজতে খুঁজতে
রাত্রি কেটে ভোর
রাত কেটেছে ভোর হয়েছে
ডাকছে পাখি গাছে
সকাল বেলা অবাক দেখে
মনতো সবই আছে।