Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মনের মান্দাসে অলস মেঘ || Asim Das

মনের মান্দাসে অলস মেঘ || Asim Das

অলস মেঘের মতো ভেসে আছি লক্ষ্যহারা মনের মান্দাসে ।
যখন যেখানে জন্মাই কেবলই কম্পাসের দিক বদলে যায় ।

সময়ের এলোমেলো শরের ঝাপটায়
ফুটিফাটা ঢালেরও একনিষ্ঠ সঙ্গী হতে পারলাম কই !

শ্বাসের সার্কাসে সঠিক নামতা শিখেও
নির্দিষ্ট নির্ভুল ভুল করার যোগ্য হয়েছি
ঠিক বিশুদ্ধ জোকারের মতো ।
জেতার শেষ মুহূর্তেও ইচ্ছে করে হেরে যাওয়ার
হাততালি মোহে হারজিত যেন জলভাত !

অবশেষ ভাতঘুমে বৈরাগ্য আসে
হারারও কৌশল যে শিখে নিতে হয় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *