Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মনের মহতী চোখে ভাসিয়েছি মেঘ || Asim Das

মনের মহতী চোখে ভাসিয়েছি মেঘ || Asim Das

বিষন্ন বিকেলের বুদবুদে আফোটা সকালের
এক ফোঁটা চেরীর চুম্বন দেবে , প্রেম ?
প্রৌঢ় মজ্জা মূলে প্রমত্ত জেগে আছে
রিমঝিম যযাতি -হরমোন ।
নিঃসংকোচ এই স্বীকারোক্তি
তোমারই কাছে শুধু , হে সত্য শিব !

তবু কেন অদৃশ্য পিস্তলে
সামাজিক -কার্তুজ ভরে দাও , ভয় !
চিত্রকূট পাহাড়ে , ধিক্ বনবাসী যা চলে যা , লজ্জা ।
গোলাকার চন্ডীমন্ডপে কুয়াশায় বসে
পরাশর-শুক্র খাক অবৈধ ফুসফুস সভা ।

মনের মহতী চোখে তোমারই দৃষ্টি ভাসিয়েছি , মেঘ ।
সাগর সম্মতি নিয়ে বারবার বৃষ্টি বুকে
মোহনায় মৃত্যু ফুঁড়ে উৎসে ফিরে যাবো , জাতিস্মর !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *