Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মন পবনের নাও || Asim Das

মন পবনের নাও || Asim Das

এখানে শৈশব পা — কৈশোরে পাখি
এখানে বীজের থেকে লহমায় কুঁড়ি
এখানে বলে না কেউ আগেভাগে — রাখি !

এখানে জীবন বান কৈশোরে শেষ
মেঘে ভরা আনন্দ , বৃষ্টিতে থই
আউশ উঠোনে নাচে সুখ দরবেশ ।

এখানে টিলা’র মানে হিমালয় পার
পিঁপড়ের ছায়াপথে নয়া বিস্ময়
গোষ্পদে চাঁদ ধরা , তোমার – আমার ।

এখানে বাতাস বোনে কামরাঙা ভোর
এখানে খেজুর খাঁজে অঝোর জিরান
তাড়াহীন রোদ্দুরে ছায়ার প্রহর ।

মন পবনের নাও নোঙরে জড়ালে
কে পারে টলাতে স্মৃতি , মাটি না সরালে !
এখানে বসতপাতে সময় ঝরাবো
উৎসের মায়াশাঁসে মোহনা ভরাবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *