Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভক্তিরসে কেবল ভাসা || Ratna Sengupta

ভক্তিরসে কেবল ভাসা || Ratna Sengupta

মুণ্ডমালা পরিহিতা আদ্যাশক্তি মহামায়া
রক্তজিহ্বা প্রসারিতা শক্তিময়ী কালী মাতা,
সংহার মত্ত অশুভ কে করাল বদন চতুর্ভুজা,
ছিন্নমস্তা রূপে দেখি হস্তে মুণ্ড রক্তে স্নাতা।

জগৎ মাতা রূপে পূজা উগ্রচণ্ডা কালীমাতা
রামপ্রসাদের শ্যামা তুমি রামপ্রসাদী গানে তানে,
ধর্মরক্ষা করেন মাতা, দশমহাবিদ্যা তিনি,
ত্রিনয়নী, অসুর বধে রক্তবীজের রক্তস্নানে।

মুক্তকেশী সংহাররূপী অমাবস্যার অন্ধকারে
অজ্ঞানতা ঘুচিয়ে মা বরাভয়ের হস্ত তুলে,
মর্ত্যের অসুর বাঁধন হারা কামনাতে জরোজরো
জ্যান্তকালী সর্বাগ্রে চাই ধরাতলে কেশটি খুলে।

ভয়ঙ্করী রূপে এসো ধরার পাপের বিনাশ করতে
রণচণ্ডী শিবজায়া কালীরূপে মর্ত্যে আসা,
আনন্দ রূপ দেখাও মাগো পদতলে ভক্তগণ,
প্রদীপজ্বেলে বরণ করি ভক্তি রসে কেবল ভাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *