ভোরের বেলায় নয়ন খোলে
পক্ষী শাবক ডাকে,
খিদের জ্বালায় চেঁচায় জোরে
বাসা গাছের শাখে।
মা পাখি তুই কোথায় গেলি
বাছা যে তোর কাঁদে,
উড়ে আসে পাখা মেলে
খাবার নিয়ে সাধে।
এমন দৃশ্য সন্তান মায়ের
দেখতে তুমি পাবে,
কিচির মিচির কান জুড়াবে
খাইয়ে উড়ে যাবে।
ডিম ফুটিয়ে বাচ্চা হওয়া
লালন পালন চলে,
ছোটো ছোটো কীট পতঙ্গ
খাওগো বাছা বলে।
কঠিন কাজে লিপ্ত মাতা
বড়ো করতে হবে,
খুঁজে আনে পোকা মাকড়
ঠোঁটের ফাঁকে রবে।
পাখা হলে উড়বে বাছা
খাদ্য জোগাড় তরে,
মায়ের কর্ম লাঘব হবে
ঠাকুর দেবতার বরে।
