কেউ যখন খুব হাসছে,
জানবে সে গভীরে কিছু লুকাচ্ছে!
হাসছে মানেই সে পাহাড় চুড়া,
জয় করেছে এমন টা নয় কখনো,
আসলে সে হাসির আড়ালে,
অব্যক্ত কিছু কথা গোপন করছে।
কষ্ট বেশি প্রকাশ করতে নেই,
তাতে কষ্টের প্রবিত্রতা নষ্ট হয়।
কিছু কষ্ট পুষে রাখতে হয়,
কষ্টগুলো একসময় পোষ মেনে যায়।
দূর দ্বীপবাসীনির মতো,
একা নির্বাসনে থাকতে চায়।
যদি পারো আবেগী নোনা জলে,
নীল বর্ণ খামে কবিতা লিখো।
এলোমেলো এই জীবনে কেউ,
কোনদিন চোখের অশ্রু স্পর্শ করে নি।
কবিতা কানে পেতে বসে শুনছে তোমায়!
যদি পারো কবিতাকে সে কথা বলো,
শত কষ্টেও মুখের হাসিটুকু সযত্নে রেখো।
চোখের জলের পবিত্র ভালোবাসা আজীবন থেকে যাবে পুরোনো সেলাই করা নকশি কাঁথায়।
