Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পান্তা পথের প্রিয় বাতাস || Asim Das

পান্তা পথের প্রিয় বাতাস || Asim Das

তোমরা আমার প্রিয় বাতাস
সুখ জোগানোর শ্বাস ।
আমার বিষাদ পুড়লে জ্বরে
নাড়ির ভিতর শেয়াল চরে ,
বৃষ্টি বেগে হারিয়ে হলুদ
ভরছো সবুজ হাঁস ।

পৃথক রঙের বৃত্তে বাড়ো
কেন্দ্রে একক মন ।
ধ্বস্ত চোখে ধরলে গ্রহণ
কাজল ধোয়া কান্না ক্ষরণ ,
কপাল টিপে চাঁদ পরিয়ে
ফেরাও মাতৃকোণ ।

তোমরা আমার পান্তা পথের
আনন্দ মগডাল ।
ধুঁকলে সকাল কোকিল বোলে
আগুন দুপুর বরফ হলে ,
ফোটাও শিরিন শিশির স্রোতে
জীবন স্মৃতির পাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *