Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দৃষ্টি ঘুমোলে, দৃশ্যেরা কলরব || Asim Das

দৃষ্টি ঘুমোলে, দৃশ্যেরা কলরব || Asim Das

টানের আয়ুকে টাঙিয়ে রেখেছি ঢিলে
বৃক্ষ ভুললে নিয়ে যেতে পারে চিল ,
চিলের সময় শতায়ু করেছি শিলে
মানতের মায়া কতদূরে গেলে নীল !

সময়ের বেশ কেবলই পাল্টে যায়
আমাদের চোখ সয়ে নিতে নিতে শব ,
নাকের বদলে নরুণেও নিরুপায়
দৃষ্টি ঘুমোলে , দৃশ্যেরা কলরব ।

বেঁধে বেঁধে ভুলে চুঁয়ে চুঁয়ে ঝুরঝুর
নীড়পতনের শব্দেরা পিছু ডাকে ,
পৃথিবীর পিঠে ঝুলে আছি ভরপুর
টান টান মায়া মেঘের বৃষ্টিপাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *