আত্মত্যাগে জীবন ভরো
ছোটবেলা থেকে,
আদর্শবান হবে তুমি
কাজের ধারা রেখে।
মনীষীজন অনেক পাবে
উদাহরণ রূপে,
চরিত্রটি গঠন করো
একেলা তাই চুপে।
আত্মত্যাগে স্বাধীনতা
দেশের সেবা রবে,
ভোগলালসা দূরে গিয়ে
আত্মতুষ্টি তবে।
আত্মত্যাগের অমর গাঁথা
পাবে ঝুড়ি ঝুড়ি,
শহিদ হলেন শত শত
যেমন গান্ধী বুড়ি।
