ঐ দস্যু দানবের দল কোনদিন আমাকে বুঝেনি আর বুঝবেও না
ওরা নিজের স্বার্থ আর অর্থ বোঝে
আর বুঝে দাঁড়িপাল্লায় নিজের স্বার্থের গুণাগুণ করা
বোঝে সুযোগ মেলানো,
আমি নিজেকে ওদের সাথে মেলাতে ও মিলতে পারবো না
ওদের থেকে দশ হাত দূরে থাকা ভালো
আমি এক্ষুনি এই পথ ছেড়ে দেবো
আমি একা একা চলে যাব বহুদূরে
শুধু স্ত্রী-পুত্রের জন্য যেতে পারি না
নিজেকে এমন ভাবে ঐ দস্যু দানবদের মুখে ছেড়ে দিতে পারি না,
শয়তান কখনো ভগবান হয়ে যাচ্ছে
ভগবান কখনো কখনো শয়তান হয়ে যাচ্ছে
দেখা ও না দেখার মাঝে কিছু অদৃশ্য শক্তি তাড়া করে বেড়াচ্ছে
এখন আমি হেরে গেলেও একদিন আমি জিতব নিশ্চয়ই
এখন আমি মরে গেলেও একদিন আমি বেঁচে ফিরব-ই,
বাঁচা ও মরার মাঝে ঐ দস্যুর কারবার দেখে গেলাম
ওদের চির শান্তি কবরেও হবে না
ওদের চির শাস্তি মানুষের হাতের তালুতে
ওদের সাথে আমার তুলনা করা বেকার
ঐ দস্যু দানবের ছায়াও মাড়াতে চাই না
চাইনা ঐ পথ দিয়ে হেটে যেতে।
