Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একমাত্র উপমাহীন || Sunil Gangopadhyay

একমাত্র উপমাহীন || Sunil Gangopadhyay

সারা জীবন খোঁড়াখুঁড়ির শেষ হলো না।
এ যেন সেই বালির নীচে নদী
অথবা নয় নদী, কেননা নারীর মতন নদীরাও
কখনো হয় খুব আপন?
অন্ধকার স্রোতস্বিনী নারীরা নয় অচেনা?
একমাত্র উপমাহীন তুমি আমার বুকের মধ্যে
আমার তুমি, কিংবা আমি তোমার?

রহস্যময় অজানা থেকে একটি দুটি শব্দ হঠাৎ উড়ে আসে।
তারা নিজেই কবিতা হয়ে গড়ে ওঠে,
আবার হয়তো ওঠে না!
আমিই লিখি, আবার তাকে আমিই অপছন্দ করি
নিজের ওপর রেগে উঠি, কে রাগায়?
মধ্যরাতের অস্থিরতা সে কি আমার?
যুক্তিবিহীন ভালোবাসা পাগল করে ছুটিয়ে মারে
অথচ আমি সবই জানি, তুমি জানো না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *