Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমাদের পাড়া, আমাদের সমাধান || Subrata Mitra

আমাদের পাড়া, আমাদের সমাধান || Subrata Mitra

আমাদের পাড়া, আমাদের সমাধান
কে করেছিল পাড়া ছাড়া ? কে করেছিল অপমান ?
কারা কারা হয়েছিল ছন্নছাড়া, কি পেয়েছিল প্রতিদান ?
কখনো হয়েছি অভিভাষণের খাতিরে মহা সভায় প্রত্যাখ্যান
এইতো হল আমাদের পাড়া, আমাদের সমাধান।

সময়ের ব্যবধানে সময়ই দিয়েছিল প্রতিদান
কোন প্রত্যক্ষ চাওনি হিংসার দিয়েছিল প্রতিস্থান ?
কালের যুগান্তর; ভাবিয়েছিল অন্তর; সে এক দুঃখের প্রান্তর
বীভৎস বিভীষিকা এঁকেছিল কোন এক চিত্রকর
ইতি কথার পিপীলিকার মাথায় আমিও সেজেছিলাম মুক্তির ভ্রমর

ধুমকেতুর চমৎকৃত আতঙ্কের কম্পনে নিজেকে ভেবেওছিলাম নিষ্প্রাণ
তথাপি তারা মধ্যরাতে হয়ে খাড়া আমায় করেছিল অপমান
আমিও তো সেদিন একা একা, পাইনি যে কারো দেখা পাইনি তো সমাধান; মহামান্যের মহালিলায় জোটেনি যে সমাধান
এখনো আশায় আশায় কল্পনার ভাষায় চিত্র দেখি চড়ুই পাখির বাসায়

আমাদের প্রত্যক্ষ লিলায়; জীবন কেটেছে তাদেরই অবহেলায়
ভরা নদীতে যেমন বিষাক্ত তরল ভেসে বেড়ায় কখনো কখনো
আমার এবং আমাদের বুকে তেমনি কিছু ব্যথা আছে জমানো
এই সমস্যাও তো সমস্যা….. বলুন……!
সমস্যার হাত ধরে দিবারাত্রি সমাধান খুঁজছি চলুন

কথার মাঝে কথা, ব্যথার মাঝে ব্যথা
অগণিত বক্তব্যের ধাক্কায় ধাক্কা লেগে থেমে যায় বুকের যন্ত্রণার কথা
সমাজ যন্ত্রণার জর্জরিত কথাগুলো বলে; যাব চলে
বক্তব্যের পেছনে খুঁজিনি নিজের মান সম্মান
খুঁজে দেখার চেষ্টা করে গেলাম কোথায় ছিল সমস্যা? কোথায় আছে সমাধান? কোথায় আছে চির সমাধান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *