Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনুশীলন আসল কথা || Ratna Sengupta

অনুশীলন আসল কথা || Ratna Sengupta

জীবন গঠন করতে হবে
সত্যের পথে চলে,
পিতামাতার নির্দেশ মেনে
অসত্যকে দ’লে।

ধর্মের পথে থাকতে হবে
প্রভুর নামজপ করে,
চরিত্র হোক নির্মল তোমার
শুদ্ধতাতে ভরে।

বিবেক থাকুক জাগ্রত ভাই
দীন দুঃখীদের মাঝে,
দান খয়রাতে ভরিয়ে দাও
মনুষ্যত্বের কাজে।

চরিত্রটি গঠন কোরো
শিশু বয়স থেকে,
লেখাপড়া খেলাধুলা
ব্যায়াম চর্চা রেখে।

অনুশীলন আসল কথা
মাথায় রেখো তবে,
নাগরিকের দায় দায়িত্ব
প্রয়োজনে রবে।

কুকর্মে আর কুপথে তাই
বর্জন নীতি মেনো,
কঠিন জীবন সরল হবে
এই কথাটি জেনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *