Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অটুট বন্ধনে আছি, থাকবো || Subrata Mitra

অটুট বন্ধনে আছি, থাকবো || Subrata Mitra

এরা চিরকাল আমায় খারাপ বলে আসছে
এরা কোনকালেই আমার সুনাম করতে পারেনি
এরা আমাকে অপমানে অসম্মানে জর্জরিত করে রেখেছে
এদের জন্য জান প্রাণ দিয়ে এত লড়লাম
এদের জন্য জীবনভর এত কিছু করলাম
তবুও এরা আমার বদনামই করে গেল সারা জীবন,

মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে পালিয়ে যাই কোথাও
দায়িত্বভার নিয়ে দায়িত্ববান হতে হতে পালাতে পারি না মোটেও
মাঝে মাঝে সংসার ত্যাগ করে সন্ন্যাস নিতে ইচ্ছে করে
কিন্তু সংসার ও সন্ন্যাস জীবনের মধ্যে দুটিই তো ত্যাগের নিশান
তবে কেন সংসারকে বাদ দিয়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করব?

তাই আর ওভাবে পালাতে যাই না
এখন প্রবল ইচ্ছে শক্তি নিয়েই লড়ে যাচ্ছি তাই
সময় তার নিজস্ব গতিতে যদি কখনো প্রতিউত্তর দিতে পারে
চেষ্টা এবং অপেক্ষা করা ছাড়া আমার সামনে কোন গতি নেই
গতি নেই এই মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম নির্দেশনা ছেড়ে পালিয়ে যাওয়ার,

এরা আমায় যা বলে বলুক
এরা আমাকে যে নজরেই দেখে দেখুক
আমি তো আমার কর্মে ও ধর্মে অবিচল থাকব
অবিচল থাকব আমি আমার দিক নির্দেশনায়
অটুট থাকব মানবিক ও দার্শনিক ভাবনায়
এরা যখন যেভাবেই একলা ফেলে যাক আমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *