Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অন্ধকারের দরজা || Desha Mishra

অন্ধকারের দরজা || Desha Mishra

টুপটাপ অন্ধকার ঝরে বুক জমিনে
উড়ে গেছে শ্বেত পায়রা বহুদূর

নীরবে চিঠি জমিয়েই তো এসেছি এতো পথ
নোনা পাাহাড় ঢেকেছি তুলোর আদরে

ফুটন্ত ভাতের গন্ধে
কাব‍্য খুঁজি…
পাগল হই

বহু সখ হত‍্যা করে
….বেঁচে আছি
অথচ
মৃত্যুদণ্ড দেওেয়ার লোক নেই

চাঁদ হাসলেই
ডানা মেলে
শ্বেত পায়রা

বন্ধ পথে ছড়িয়ে দিই
অসংখ্য রুপ
মুক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *