আহত গোলাম নির্বিবাদে মেনে নেয়
তস্করের আক্রমণ।
এত চুপিচুপি ধিকিধিকি জ্বলতে থাকে পোষা জানোয়ার –
অনেক চেষ্টায় এর গলায় শেকল বেঁধে
কসরত করি আট প্রহর,
তবুও ব্যর্থ, ব্যর্থতায় রুগ্ন সময়ে
হে অমোঘ ঈর্ষা, প্রকাশ্যেই চাই যবনিকা পতন।