জয় হোক, জয় হোক নব অরুণোদয় ।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়॥
এসো অপরাজিত বাণী, অসত্য হানি–
অপহত শঙ্কা, অপগত সংশয় ॥
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা–
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ॥
জয় হোক, জয় হোক নব অরুণোদয় ।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়॥
এসো অপরাজিত বাণী, অসত্য হানি–
অপহত শঙ্কা, অপগত সংশয় ॥
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা–
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ॥