Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সদা আদর পাবে || Ratna Sengupta

সদা আদর পাবে || Ratna Sengupta

জন্মের সময় কেঁদে ওঠে শিশু
আবির্ভাবে মায়ের মুখে হাসি,
লালন পালন যত্ন চলে বেশি
পিতামাতা আবেগে যায় ভাসি।

পিতার আঙুল ধরে চলতে শেখা
খুঁটিনাটি পর্যবেক্ষণ চলে,
চরিত্রটি গঠন হবে দৃঢ়,
ছাত্রবস্থায় বীজটি বপন হলে।

পড়ার সাথে যোগ করতে রত
মানবতা মনুষ্যত্বের পাঠে,
গুরুজনের শিক্ষাদীক্ষা মেনে
সততার পথ ধর্মের পথে হাঁটে।

রিপুকে জয় করতে শেখে আগে
চরিত্রবান আখ্যা পাবে সদা,
কাম ক্রোধ মোহ মাৎসর্য কে দমন
পুরুষোত্তম রূপটি খোলে যদা।

গঠন নির্মাণ ছোটো থেকেই চলে
বাড়ির স্কুলের পরিবেশে ধরো,
গুরুর আশিস এর ওপরে আছে
নির্মল স্বভাব চরিত্রতে ভরো।

দায়িত্ববোধ আপনি এসে যাবে
সুচরিত্র সদা আদর পাবে,
দেশের দশের গর্বের ছাত্র হবে
মায়ের শ্রমের দামটি গোনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *