খোকন সোনা হাসলে পরে
মুক্তো ঝরে গালে,
খেলনা নিয়ে ঘরের কোণে
মাতলো রঙের তালে।
হাতে মুখে রঙের প্রলেপ
শিখছে আঁকা কত,
দেয়ালে তাই ইঁদুর বিড়াল
রঙিন আঁকায় শত।
পুষি টমি খোকার বন্ধু
মাখামাখি রঙে,
ছুট্টে বেড়ায় ঘরে ঘরে
রঙের পুতুল ঢঙে।
কাণ্ড দেখে হাসছে মাতা
তিনটে কিম্ভূত বেশে,
গরম জলে সাবান গুলে
লাগায় দেখি কেশে।
সুন্দর ফর্সা দেখতে লাগে
ভদ্র হয়ে আছে,
তিনটে মিলে ফন্দি আঁটে
ছুটবে বাগে পাছে।
