পাশবিকতা যে! ক্ষতিকারক হে
শরীর মনের মাঝে,
ছোটোবেলা থেকে শিক্ষাতে ভরো
বিচার বোধের কাজে।
রিপুর তাড়না দমন শাসনে
হরিনামে মালা হাতে,
মানবতা আনো প্রতিটি কাজেতে
রিপুবধ প্রতি ঘাতে।
সদাচার রাখো দরিদ্র দীনে
পশুত্ব দূর করো,
শ্রদ্ধার চোখে দেখবে সবাই
জ্ঞানের আলোক ভরো।
মনের পশুকে বলি দাও আগে
ভালোবাসা হৃদে রাখো,
ধর্মে কর্মে ভরুক হৃদয়
মানব সেবায় থাকো।
