সময় দ্রুত হেঁটে চালে
টিকটিক শব্দে মাপো তবে,
হেলায় কাটলে তুমি কষ্টে
সময়ের মূল্য দিতে হবে।
ছাত্রবস্থায় রুটিন সময় মেপে
চললে পরে উন্নতি ভবে,
নষ্ট সময় কপাল চাপড়ায়
অকৃতকার্য্য তুমি রবে।
দামী বস্তু সন্দেহ নেই
সময় থাকতে করো কাজ,
পিতা মাতা বলেন নিত্য
মানতে পারলে রাজার সাজ।
