আঙুল ধরে চলতে শেখায়
ছোটো থেকে পিতা,
মায়ের ভাষায় কথা বলতে
যত্নে শেখায় মাতা।
আদর্শবোধ জাগ্রত হয়
শিক্ষকের কাছ থেকে,
মানবতা মনুষ্যত্ব
চেতনা তে রেখে।
যত্নবান হও ছাত্রাবস্থায়
সকলেই চায় ভালো,
তুমি দেশের নাগরিক হে!
সত্যের আলো জ্বালো।
ধীর পদক্ষেপ ধর কাজে
বিবেক বোধের সাথে,
যথার্থ হয় নির্ণয় তোমার
বিজয় নিশান হাতে।
ন্যায় অন্যায়ের নির্বাচন হোক
যুক্তি তর্ক মাঝে,
নরপিশাচ শাস্তির যোগ্য
দেখাও তোমার কাজে।
সত্যের পথটি কঠিন জেনো
চলবে দৃঢ় ভাবে,
অসৎ পথে কুকর্ম রয়
নিশ্চিত মরণ পাবে।
