কেউ কাউকে জানতে চায় না, বুঝতে চায় না
কেউ কাউকে মানতে চায় না, ধরতে চায় না
কেউ কাউকে সমীহ করে না, কেউ কারুর খোঁজ রাখে না
কেউ কাউকে বড় ছোট কেয়ার করে না
কেউ কাউকে দেয় না পাত্তা,
কেউ কাউকে শুনতে চায় না, শোনাতে চায় না
কেউ শিখতে চায় না, শেখাতেও চায় না
কেউ কারুর প্রতি হাত বাড়াতে চায় না
কেউ কারোর প্রতি তাকাতেও চায় না
কেউ কারুর হৃদয়ে ছোঁয়া লাগাতে চায় না
কেউ কারুর গুরু হতে চায় না,শিষ্য হতে চায় না
কেউ সাহসী হতে চায় না, আবার কেউ সাহস হারাতেও চায় না
কেউ হারতে চায় না, আবার কেউ কাউকে হারাতে চায় না
কেউ মরতে চায় না, আবার কেউ কাউকে মারতেও চায় না
কেউ নিজে ভাসতে চায় না, আবার কেউ কাউকে ভাসাতে চায় না
কেউ কাউকে অনুসরণ করতে চায় না,
কেউ পেছনপানের অনুধাবন করতে চায় না
কেউ নিজের বংশের মর্যাদা রাখতে চায় না
কেউ ইজ্জত ভালোবাসার দাম রাখতে চায় না
কেউ দেশ ও সমাজের মান রাখতে চায় না
কেউ সমাজ ব্যবস্থার হাল ধরতে চায় না
কেউ পরাধীনতার হাত থেকে মুক্তি চায় না
কেউ আবার মুক্ত আকাশে উড়তে উড়তে নিচে নামতে চায় না
কেউ কাউকে নিজের ভাবতে চায় না
কেউ কিছু শিখতে চায় না, শুনতে চায় না, বলতে চায় না
নিরঙ্কুশ ভাবে দেখতে গেলে, পূর্ণরূপে কেউ কিছুই চাইছে না
