আমি কারো দিকে তেমন তাকাই না
যদি তাকাই খুব ভালো করেই তাকাই
আমি কারো পাতের ভাত খাই না
যদি একবার খাই তবে পূরোটা খাই
আমি কারো দিকে কু-দৃষ্টি দেই না
যদি একবার দিয়েছি তাহলে তার রক্ষা নাই,
আমি কারোর সাথে সম্পর্ক হারাই না
কেউ যদি হারায় তাকে আর খুঁজতে যাই না,
আমি কারো সাথে অকারণ তর্ক করি না
কেউ যুক্তি ছাড়িয়ে তর্ক করলে সেখানে আমি দাঁড়াই না
আমি কারো পিছনে লাগতে যাই না
কিন্তু আমার পিছনে কেউ লাগলে তার ছায়াও মাড়াই না
আমি কারো কষ্টের কারণ হতে চাই না
আমার দ্বারা কেউ কষ্ট পেলে তাকে না হাসিয়ে ভাত খাই না
যেখানে সম্মান পাই না সেখানে আমি দাঁড়াই না
সম্মান যেখানে পাই সেখান থেকে দূরে যাই না,
এভাবেই চলতে থাক দিনলিপির আসা যাওয়া
এই মানুষগুলোর মাঝে আজ নিজেকে খুঁজে পাওয়া
আমার মায়ের হাসির মাঝে আমি আমার ভগবানকে পাই
নিশ্চিন্তার আকাশে আজ আঁকি পরিপূর্ণতার গান
পথ চলে নিজের ছন্দে,আমি থাকি আমার স্বপ্নে
এই মানুষগুলোর মাঝেই রয়ে গেল আমার জীবনের মানে
সত্যের পথে মাথা উঁচু করে চলব আজীবন নিরন্তর,অন্যায়ের কাছে মাথা নোয়াবে না কবি সুব্রতের অন্তর।
