Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সংসার যন্ত্রণার বিষাদকথা || Subrata Mitra

সংসার যন্ত্রণার বিষাদকথা || Subrata Mitra

সংসারে বাড়ে অবহেলা শুধু, বাড়ে যন্ত্রণার আঁচ,
তীব্র কথায় প্রতিদিন ভাঙছে হৃদয়ের যত কাঁচ।
বকাঝকা আর অপমানের এই বিষময় দিনে রাতে,
একটু শান্তিতে বাঁচা হলো না তো নিজের স্বজনের সাথে।

অকারণ চড়, অহেতুক গালি— এ যেন নিত্য রীতি,
আপনজনের পর ব্যবহারে ভেঙেছে মনের প্রীতি।
বিতৃষ্ণময় বিষাদ জীবন, একলা অন্ধকার দ্বীপ,
হৃদয়ের কোণে নিভে গেছে আজ শেষ আশাটুকুর দীপ।

ছলনাময়ী এই পক্ষপাতিত্ব আর যে সহে না মন,
স্বার্থের টানে ভুলেছে সবাই রক্তের যত বাঁধন।
তাই দূরে বসে নিঃশব্দে আমি নিজের পথের কোণে,
সংগ্রামের নতুন সূত্র খুঁজি একা একা মনে মনে।

জীবন কি শুধু যাতনা সওয়া, আর মিছে ভাবনা ভাবা?অশ্রুনদীতে ডুবে থাকা নাকি যন্ত্রণাদেরই থাবা?
কালের আঁধারে একদিন আমি সব ছেড়ে চলে যাবো,
এই সংসারের বিষাদ কুড়িয়ে আর তো ফিরে না পাবো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *