Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সময় আর মান-অভিমান || Subrata Mitra

সময় আর মান-অভিমান || Subrata Mitra

এখন সময় এমনিই এমনিই থমকে দাঁড়ায়,
থমকে দাঁড়ায় মানুষের তীব্র মান অভিমান।
কুশপুত্তলিকা হিসেব লিখে চলে সময়ের নির্দ্বিধায়,
ধূলিকণায় মিশে যায় জীবনের যত অমূল্য গান।
স্তব্ধ বাতাসে খেলা করে বহু পুরনো স্মৃতি,
নিস্তব্ধ রাতের কোলে ঢেকে যায় চেনা আলো।
হিসাবের খাতা খুলে বসেছে প্রবীন কোন নীতি,
কাকে তুমি মন্দ বলবে, কাকে বলবে আজ ভালো?
মুখোশের আড়ালে হারিয়ে গ্যাছে আসল রূপ,
অভিমানের দেয়ালে জমেছে কালির গভীর ছায়া।
নীরবতায় ডুবে গিয়ে মানুষ হয়েছে একদম চুপ,
হৃদয়ের কোণে জমে থাকা সব মিথ্যে মায়া।
হিসেব-নিকাশের এই খেলায় কে পেল জয়?
কাগজের পুতুল হয়ে বেঁচে থাকে শূন্য আশা।
সময়ের স্রোতে ভেসে যায় সব ভুল আর ভয়,
নিভে যায় হঠাৎ কোনো এক বুকভরা ভালোবাসা।
তবু থমকে থাকা প্রহরে খোঁজে নতুন এক ভোর,
ভাঙা ছন্দের মাঝেও জেগে থাকে আলোর গান।
মুছে যাবে একদিন এই অকারণ আঁধার ঘোর,
এক হয়ে মিশে যাবে ভাঙা কাঁচ আর মান-অভিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *