Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অস্তিত্বের মূল || Subrata Mitra

অস্তিত্বের মূল || Subrata Mitra

আজ যে অর্থ সম্পদ দেখো, সঞ্চিত হাতের মুঠোয়,
এ সম্পদ আমার নয়, বিলীন হবে সময়ের ধুলোয়।
সম্মান কিংবা খ্যাতি, যা কিছু চোখে পড়ে বাহ্যিক,
কিছুই আমার নিজস্ব নয়, অনিত্য ও ক্ষণস্থায়ী সব অলীক।

যে অচেনা-চেনা মুখের ভিড়ে গড়ে উঠেছে পরিচয়,
সেসব চেনাজানা প্রতিচ্ছবিও তো চিরন্তন নয়।
পুরস্কারের উজ্জ্বল আলো, কিংবা তিরস্কারের কালো দাগ,
অপমান বা সম্মানের খেলায় নেই তো আমার কোনো ভাগ।

এসব অলংকার, এসব আড়ম্বর— সবই ক্ষণিকের ছায়া,
সংসারের মেলা শেষে ভেঙে যায় সব মিথ্যা মায়া।
তবে কিসের জোরে টিকে থাকি আমি প্রতিদিনের আলোয়?
কোন আলো পথ দেখায় আমায় অন্ধকারের কালোয়?

আমার ভেতরে জেগে থাকা খাঁটি ব্যক্তিসত্তার জোর,
আর শিরায় রক্তে বয়ে চলা জাতিসত্তার ভোর।
এ দুইয়ের মেলবন্ধনেই রটে আমার বেঁচে থাকার জয়,বাহ্যিক মোহের কাছে কখনো নতি স্বীকারের নয়।

আমার এই পথ চলাতেই জীবনের স্বার্থকতা খুঁজে পাই, সত্যের শক্তিতে ভর করে অন্যায়ের কাছে মাথা নোয়াই না তাই।
আমি কেবল সততা আর স্বকীয়তায় বেঁচে থাকতে চাই,
আমার সত্তার সত্য আলোয় সমস্ত অহংকার মুছে দিই তাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *