Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অভিযোগ নম্বর ৪০৪ || Kazi Adam

অভিযোগ নম্বর ৪০৪ || Kazi Adam

গত পরশু তোমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি—
অভিযোগ: তুমি আমাকে ভালোবেসে
হঠাৎ ভালোবাসা প্রত্যাহার করে নিয়েছো।

তোমার ভালোবাসার ডাটা অন্য পুরুষের বুকে ট্রান্সফার করেছো।
আমার রূহের ডাটাবেসে তোমাকে এরর দেখাচ্ছে।

কাউন্টারের লোকটি জিজ্ঞেস করল,
“ক্ষতির পরিমাণ কত?”
আমি বললাম, “একজন মানুষ।”

সে কিছুক্ষণ কিবোর্ড চেপে,
এক্সেল শীটে হিসাব কষে বলল—
“দুঃখিত, এই ধরনের ক্ষতির কোনো নির্ধারিত মূল্য নেই।”

আমি জিজ্ঞেস করলাম,
“তাহলে বিচার হবে কীভাবে?”
সে একটি ফরম বাড়িয়ে দিয়ে বলল—
“অভিযোগটি গ্রহণ করা হয়েছে।
সমাধানের সম্ভাব্য সময়—আপনার বাকি জীবন।
আর স্মৃতিগুলো ক্লাউডে রাখুন—
মুছে ফেলার মতো জায়গা না থাকলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *