কে বা বয়ে নিয়ে যায় অপর বেদনা রাশি
কে বা ধারণ করে অপরের অশ্রু জল
পলে পলে যে প্রশ্ন করিয়াছো তুমি
ফিরিয়া আসিবে নিশ্চিত নিষ্ফল
যে আছে যেখানে আপন বা হোক পর
কেবলই নিজেরা আঁখি চাওয়া-চাওয়ি করে
ফিরিবে তাহারা নিজ নিজ আশ্রয়ে
আকাশ,বাতাস, ফুল পাখি যত আছে
তোমার প্রশ্নে কুণ্ঠিত অতিশয়
সমব্যথী যদি তবুও কোথাও থাকে
বিষাদ বদনে বুঝিয়ে বলিবে শেষে
এই পৃথিবীতে কেহই কাহারও নয়
যতো বেদনা যাহা আছে অন্তরে
আপন দুঃখে আপনই দহিতে হয়
