Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিবেকের গলায় হুইস্কি || Bidhayak Das Purkayastha

বিবেকের গলায় হুইস্কি || Bidhayak Das Purkayastha

টেবিলে রাখা
হুইস্কি।

পাশেই সাজানো
গ্লেনকেয়ার্ন গ্লাস।

বিবেক শুয়ে আছে—
তন্দ্রাচ্ছন্ন।

প্রবেশদ্বারে ঝুলছে
“Do Not Disturb!”

আরামকেদারায় বসে
আত্মতুষ্টির উষ্ণতায়
বিভোর
অবিবেক।

বিবেক এপাশ-ওপাশ ফেরে।

স্বপ্ন আর জাগরণের
সীমারেখায়
টলমল করে ওঠে
একফোঁটা আলো।

আর দেরি নয়।

ঢেলে দিতে হবে
আরও এক পেগ
হুইস্কি
বিবেকের গলায়।

কারণ জাগ্রত বিবেক
বয়ে আনে
সততা,
সহমর্মিতা,
মানুষের প্রতি মানুষের ঋণ।

নৈতিকতা আর নির্ভীকতা—
তার অহংকার।

বুদ্ধি ও প্রজ্ঞা—
তার সহযাত্রী।

এ হতে দেওয়া যায় না।

চূর্ণ করতে হবে,
অবশ করতে হবে,
নিষ্ক্রিয় করে রাখতে হবে
বিবেককে।

হুইস্কির নেশায়
বিবেক আবার
নিঃশব্দ,
নিস্তেজ।

চারদিকে তখন
হাততালির ঢেউ।

মিথ্যার মুখে
সত্যের মুখোশ পরিয়ে দেওয়ার
মহাউৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *