Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ঘরে ফেরার ঘ্রাণ || Trisha Sen

ঘরে ফেরার ঘ্রাণ || Trisha Sen

সবুজ পাতায় আজন্ম মোর নাড়ির নিবিড় টান,
রন্ধ্রে রন্ধ্রে বাজে আজও সেই মাটির কলতান।
বটের ছায়ায় শৈশব মোর, মায়ার আঁচল পাতা—
সেথায় লেখা ধুলোবালির সহস্র এক কথা।
সন্ধ্যাপ্রদীপের মৃদু আলোয় শঙ্খের ঐ ধ্বনি,
আমার প্রাণের সহজ গ্রাম— আমারই জীবনমণি।
তারপর একদিন… যান্ত্রিকতার ভিড়ে হারালাম পথ,
শহর আমায় গিলে খেলো, ছুটল মরুর রথ।
ইট-কাঠের অরণ্যে সেথা প্রাণের বড়ই আকাল,
সম্পর্ক সব কৃত্রিম বড়, থমকে আছে কাল।
হাসির পেছনে কান্না লুকানো, হাহাকারের সুর—
শহর আমায় করে তুললো নিজ সত্তা হতে দূর।
অবশেষে সেই চেনা পথেই ফেরা, চেনা মাটির ঘ্রাণ,
শহুরে ধুলো মুছে ফেলে আজ জুড়ালো আমার প্রাণ।
পুরনো প্রীতি, ফেলে আসা স্মৃতি, ভালোবাসার গান—
গ্রামের কোলে জন্মভূমিই আসল সম্মতির স্থান।
যান্ত্রিকতার অবসান হলোই আজি তবে—–
শান্ত হল হিয়া মোর
ঘরের ঘ্রাণে মুছলো সকল অপূর্ণতার ঘোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *