Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সধবা সকাল || Mili Das

সধবা সকাল || Mili Das

শরতের সধবা সকাল এলেই
ঘর ভর্তি মায়েদের কথা মনে পড়ে
উঠোনে গোবর ছড়া
চতুর্দিকে শিউলি ফুলের গন্ধ
অতীতের অনুভূতিরা স্পষ্ট হয়ে মনের পাতায় বৃষ্টি নামায় ,
কাদা মাখা পা নিয়ে আলপথ ধরে হেঁটে আসতেন বাবা,
বালতি ভর্তি চ্যাঙ পাঁকাল খোলসে মাছ,ওদিকে ঝাঁঝরে গরম মুড়ির স্বকীয় ঘ্রাণ।

ঢাকের বাজনা কানে এলেই,
উদ্ভাসিত হয় মৃত আশা
অলক্ষ্যে বেঁচে থাকে শাপলা সবুজ আকাঙ্ক্ষা,
সিঁদুরের টিপের মাঝে দেখতে পাই রক্ত ঝরা ক্ষত,
প্রতিটি মহালয়ার ভোরে হাঁটু মুড়ে বসি,মাটির প্রতিমার দিকে তাকিয়ে থাকি,মা কে খুঁজে পাইনা।
চারিদিকে শুধু বিসর্জন আর বিসর্জন,
উৎকণ্ঠা নিয়ে বসে আছি আগমনী সুরের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *