Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মৃত্যু || Mili Das

মৃত্যু || Mili Das

মৃত্যু যদি কাছ ঘেষে আসে
সর্বাঙ্গে ছিটিয়ে দিও
মাটির সরাই ধরে রাখা বৃষ্টির জল,
চোখ বুজে এলে
তুলসিপাতা দিয়ে ঢেকে দিও না অন্ধের দৃষ্টি, পৃথিবীর ছায়ায় পাতাবাহারের নিচে বসে পাখিদের কথা শুনতে শুনতে
কড়িকাঠে বসে ঝিমুনি চোখে
আমি ধ্রুবতারাদের দেখে যেতে চাই,পিয়ানোর রীডে আঙুল চেপে
বিবেক জাগ্রত হলে
শেষ গানটা গাইতে গাইতে
সহিষ্ণুতা মাখিয়ে আমার আবেগী কলমকে একবার জড়িয়ে ধরতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *