কাল কাল করে বৃথা ছুটবনা আর
আনন্দে বাঁচি আজ,
আজকের দিন মহা মূল্যবান
চেয়ে দেখো আমি মহারাজ।
কালের পরেও কাল আছে, কাল নিয়ে চলে কানামাছি ,
কালের গর্ভে তলিয়ে যায় কত নাবলা কথার রাশি।
মেঘমালাদের অবুঝ বেদনা
বোঝে কি আকাশের শুকতারা !
স্মৃতির কুঠুররিতে রয় জেগে কত ,
পাওয়া না পাওয়ার অব্যক্ত যন্ত্রনা ব্যথা।
যেমন আছি আজ সুখে থাকি তাই নিয়ে
করি তাকে মজবুত,
কাল কি হবে কেউ জানিনা ,
হয়তো হতেও পারে তা বিষম অদ্ভুত কিম্ভুত।
আজ আছি, কাল থাকবোই
এ কথা কে বলতে পারে!
আজ যে রাজা কাল সে ফকির
একথা মানি সবে।
জীবনের ভাগ্য ঘুরতে থাকে অবিরত
ভেসে চলে কালের স্রোতে ,
আপন গতিতে কালের প্রবাহ বয়ে যায় নিজ মতে।
কালের জন্য ফেলে রাখা কাজ কখনো ঠিক নয়,
বাঁচবো আনন্দে রাখবনা কিছু ফেলে
করবো জীবন মধুময়।
কাল কাল করে ছুটে চলা বৃথা ভুক্তভুগি তা মানে
তুমি আমি বোকা কিছুই জানিনা,
কাল কি হবে সে কথা শুধু কালই জানে ।
