পড়ার সাথে শেখা দরকার
কর্ত্যবের পাঠ যতন করে,
জীবের প্রতি দয়াশীল হও
সেবামূলক বৃত্তি ধরে।
মানুষসেবা সবার সেরা
জানতে তোমায় হবে আগে,
দীন দুঃখীদের পাশে থেকো
মানবতা তবেই জাগে।
হাতটি ধরে এগিয়ে যাও
অন্ধের মুখে হাসি পাবে,
রাস্তা পারের সময় খুশি
ফুটপাত ধরে এখন যাবে।
মাল নামাতে সাহায্য থাক
অসহায় ওই বৃদ্ধা আজি,
সব্জি ঝুড়ি ভীষণ ভারী
তোমার হাতটি পেতে রাজি।
ছোটো ছোটো কাজে যদি
সাহায্য আজ করতে শেখো,
বড় হলে বৃহৎ কাজে
মানবসেবা হবেই দেখো।
