প্রণাম জানাই তোমায় নারী
আন্তর্জাতিক নারী দিবস দিনে,
তুমি মাতা তুমি কন্যা
প্রকৃতি আজ অচল তোমায় বিনে।
নারী তুমি দেবী রূপে
দশটি হাতের ক্ষমতা আজ নিয়ে,
ঘরে বাইরে সামলাও তুমি
একা নারী, সর্বশক্তি দিয়ে।
ধৈর্যের স্থৈর্যের প্রতিমূর্তি
বরাভয়ে আশীর্বাদি মাতা,
দেবী তুমি নিধনকারী
করিন্দাসুর বধে রক্তে স্নাতা।
ভোগ লালসার উর্ধ্বে রাখো
ভগবতী সরস্বতী মানো,
অভয়া আর নির্ভয়া নয়
ঝাঁসিরানি লক্ষ্মীবাঈ জানো।
নারী ছাড়া বিশ্ব অচল
শক্তির আধার সর্বক্ষেত্রে দেখো,
সর্বংসহা রূপে আসীন
শৌর্যে বীর্যে পিছিয়ে নেই, শেখো।
