ময়না ফিঙে কোয়েল দোয়েল ডাকছে খোকা করে
ভোরের বেলায় ঘরের দ্বারে খোকার নামটি ধরে!
উঠে পড়ো স্কুলে যাবে পরে খেলতে যাবে
লেখাপড়া করলে পরে সোনার পদক পাবে।
উঠে পড়ল খোকন সোনা যাবে অনেক দূরে
স্কুলের বাসে যেতে হবে অনেকটা পথ ঘুরে!
বন্ধু যত বনের পাখি মধুর সুরে ডাকে
খোকন সোনা বসে থাকব তোমার জন্য শাখে।
খেলবো মোরা বিকেল বেলায় লুকোচুরি খেলা
হেসে হেসে কেটে যাবে দেখবে বিকেল বেলা!
চিন্তা নিয়ে মাতা বলে খোকন কোথায় গেলি
মায়ের ডাকে ফিরবে ঘরে ডানা দুটো মেলি।
প্রজাপতি রঙিন পাখা মেলে চলে দেখি
ফড়িং পিঁপড়ে নাকে কাঁদে অভিমানী মেকি!
খেলার সময় আমরা কেন পিছে পড়ে থাকি
বন্ধু হবো তোমার সাথে খেলা তবে রাখি।
উড়ে বেড়াই ধরো দেখি কেমন ধরতে পারো
নীল দিগন্তে ভেসে চলি এবার তুমি হারো!
দিনের শেষে মনটা খারাপ বন্ধু গেল চলে
ঘুমের মাঝে কান্না করে বন্ধুর নামটি বলে।
