চতুর্দিকে লালিমাতে প্রকৃতি যে হেসে,
কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটে আছে গাছে,
ফাগুনে আগুনে অদ্য লাল রঙে ভেসে,
কোকিলের কুহুরবে মুহুর্মুহু পাছে।
ঋতুচক্র অপরূপা ফাল্গুনী পরশে
মৃদুমন্দ সমীরণে দোলায়িত মন,
গুঞ্জরনে মধুকরে বিপুল হরষে,
পল্লবিত পুষ্প মধ্যে পেয়েছে সে ধন।
মধুভাণ্ড মধুপূর্ণ আকণ্ঠ পিপাসা
মধু সন্ধানে ভ্রমরে অমৃতের লোভে,
সর্ব আশা পূর্ণ হবে এই ভালোবাসা,
বঞ্চিত অমৃত স্বাদে ভীষণ বিক্ষোভে।
প্রকৃতির দান জেনো ঋতুর মহিমা
মিলেমিশে থাকো সবে করো সবে ক্ষমা।
