উদাসিনী একাকিনী বনবালা মেয়ে
সুসজ্জিতা কুন্দহারে প্রণয়ের লাগি,
অপেক্ষাতে ধৈর্যবতী দূর পানে চেয়ে।
প্রেমধ্যানে নিমজ্জিতা সাড়া পেয়ে জাগে
আবেগেতে পুলকিতা প্রেমিক দর্শনে,
পদরেণু দাও প্রভু আশীর্বাদ মাগে।
ঋতম্ভরা রবো নাথ জপে মনে মনে
সৈনিকের বেশে প্রিয় দেখা দেবে তবে,
প্রিয়মিলনের কালে সজলতা সনে।
আত্মহারা ভালোবাসা বিমোহিত রবে
বিচ্ছেদে বেদনা আজ কান্না হয়ে ঝরে,
রক্তলালে সিঁথিরেখা উজলা নীরবে।
নিশিরাতে জোছনাতে আলাপনে ঘরে
সুবাসিত মোহমায়া হৃদয়েতে ভরে।
