Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসো পতি বরণ করি || Ratna Sengupta

এসো পতি বরণ করি || Ratna Sengupta

“মেছো ভূতের বিয়ে নাকি
আজকে নিঝুম রাতে,
পোড়া বাড়ির খোনা গলা
পেতনী রানির সাথে।”

ঝিঁঝিঁ পোকা তান ধরেছে
জোনাকি দেয় আলো,
ঘ্যাঙর ঘ্যাঙর গাইছে ব্যাঙে
কনসার্ট জমে ভালো।

মৎস্য খাবার লোভে পেতনী
বিয়ে করতে রাজি,
মেছো আনবে প্রতিদিন মাছ
নইলে বলবে পাজি।

মেছো ভূতের মাছের কারবার
পেতনী থাকবে সুখে,
বিয়ের ভোজে সাপ্লাই অগাধ
কেউ নেইকো আজ দুখে।

নাচছে মামদো পেঁচো স্কন্ধ
মৎস্যের বাহার দেখে,
লোভেতে জিভ করছে লকলক
খেতে হবে চেখে।

অং বং মন্ত্র পড়ছে ভূতে
পেতনীর গলায় মালা,
আজ থেকে তুই রানি হলি
মামদো হলো শালা।

খোনা গলায় দেঁতো হাসি
খ্যাক্ খ্যাক্ করে হাসে,
এসো পতি বরণ করি
নির্জন ফাগুন মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *