“জেদ ধরেছে সিংহমশাই
করবে আবার বিয়ে,
সিংহ গিন্নি রাগে গজরায়
মুচকি হাসে টিয়ে।
রটে গেল বনে বনে
পাখির শিসের তানে,
আসছে দলে পশুপাখি
বিয়ে দেখবে মানে।
ভেঁপু বাজে সানাই বাজে
ভালুক নাচে দুলে,
বুড়ো সিংহের ভীমরতি ভাই
হাসছে সব প্রাণ খুলে।
অভিমানে সিংহী কাঁদে
থাকব না আর দোঁহে,
বিয়ে করে থাকো সুখে
নববধূর মোহে।
রাগ করো না পাগলি আমার
নতুন করে বিয়ে,
তোমার সাথেই করব নিকে
গলায় মালা দিয়ে।
