Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শীতের উঁকি দিচ্ছে এবার || Ratna Sengupta

শীতের উঁকি দিচ্ছে এবার || Ratna Sengupta

ভোরের বেলায় চাদর টানে গায়ের পরে
শীতের উঁকি দিচ্ছে এবার ঘরে ঘরে।
হিমেল বাতাস জানান দিল শীতের কথা
আসছে ধরায় ঋতুর বদল দেখবে যথা।

বাহার আসে ফুলের বাগে রঙের মেলা
মধু খাবে তিতলি রানি কেবল খেলা।
রঙিন পাখা মেলে ওড়ে ফুলের পরে
দারুণ শোভা সুগন্ধ বায়ে মনটি ভরে।

কুয়াশা ঐ নেমে আসে রাস্তা জুড়ে
গরম চায়ে ওষ্ঠ পোড়ে দাদু কুঁড়ে।
গাটে গাটে বাতের ব্যথা শীতের কালে
লাঠি ধরে ঠুকঠুক চলে সুরের তালে।

হরেক সব্জি টাটকা তাজা খেয়ে মজা
শেষ পাতেতে মিষ্টি খাবে খাজা গজা।
ঝিলের পাশে পরিযায়ী পাখি শত
আনন্দের সাথ পাখা ঝাপটায় নিজের মত।

চিড়িয়াঘর দেখতে যাবে অনেক শিশু
বাঘের গর্জন সিংহের গর্জন ভয়ে হিসু।
মিষ্টি রোদে হেঁটে বেড়াও নেইকো কষ্ট
জন্তু জীবে লুকিয়ে রয় সময় নষ্ট।

কানামাছি রুমাল বেঁধে খেলবে দলে
ধরতে পারলে সাজা জুটবে হেসে বলে।
বাচ্চা বুড়ো আনন্দের ভাগ নেবে লুটে
ছক্কা মেরে সাপের মুখে উঠবে পুটে।

মুড়ির মোয়া তিলের নাড়ু শীতেই খাবে
হাতে বানায় গিন্নি আমার পাবেই পাবে।
জব্বর শীতে নলেন গুড়ের পিঠা হবে
অপেক্ষায় যে মোয়া ফলে জানো তবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *