Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক আশ্চর্য প্রশ্বাসপুঞ্জ জীবন ইঞ্জিনে || Asim Das

এক আশ্চর্য প্রশ্বাসপুঞ্জ জীবন ইঞ্জিনে || Asim Das

একই জীবনযানে কত কত জন্মবগি
বাড়িয়ে বাড়িয়ে নিয়ে এগিয়ে চলেছি
এক অজানিত গন্তব্যের জন্ম পাবো বলে ।

প্রতিটি কামরা কোলে ভুল-ঠিক , শোক -অশোক ,
আলাপ-বিচ্ছেদ , আনন্দ -দুঃখ – সুখ , জয় -পরাজয়
পাশাপাশি বন্ধুর মতো গলাগলি জেগে আছে স্থির ।

এক আশ্চর্য প্রশ্বাসপুঞ্জ ফুটে আছে
আগামীর ডেকে যাওয়া ইঞ্জিনের শ্বাসে ।

কীভাবে অ-পান্থ হবো , প্রমত্ত ডাক না থামালে !

দেওয়া -নেওয়া , চাওয়া – পাওয়া শেষ না হতেই
উঠে পড়ি পেছনের আগের বগিতে ।
সময়ের সবুজ সিগন্যাল পেয়ে
ক্রমাগত কোথায় চলেছি আমি
মহাজ্ঞানী প্রকৃতির নক্ষত্র নেত্র কী জানে !

কীভাবে নিরস্ত হবো , জন্মের নাড়ি না ফুরালে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *