Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শিথিল || Biswajit Nag

শিথিল || Biswajit Nag

অল্প আঁচ এখন বড্ড গা সহা,
জ্বলুনি তেমন আর ভাবায় না,
ইতস্তত ভনিতায় সুখ,
অসুখের সমান্তরাল রেখা-
চলে পাশাপাশি স্পর্শহীনতার বাঁধা দৌড়ে।

নির্ঘুম তিরতির কাটে যন্ত্রণার দিনলিপি,
আচ্ছা, ঈশ্বর কখন নিদ্রাবাস করেন?
বিশুদ্ধ গোবর নিকোনো উঠোনের এক কোণে তুলসী বেদী-
অভিযোগ নেই, নেই অভিমান,
থাকে ঠাঁয় দাঁড়িয়ে-
একপেশে ভালোবাসায় অনুযোগহীন মন ছোঁয়া পূর্ণতায় পরিতৃপ্তিতে।

হারিয়ে যায় ভালো থাকার খাসতালুক,
সম্পর্কের বক্ররেখা গভীর খানাখন্দে ভরা,
তির্যক আলো এসে পড়ে বুকের মধ্যে,
আঁধারের বৃত্তের ভেদহীন বাইরে থমকে দাঁড়ায়-
সম্পর্কের উষ্ণতা নির্দ্বিধায় বড্ড ভাবুক ও দামী…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *