দুষ্টু ছেলের কাণ্ড দেখো
গাছটি দিল কেটে,
বানাবে মাঠ খেলবে খেলা
গাছগুলো দেয় ছেঁটে।
গাছ কাটা যে বারণ আছে
জানতে হবে আগে,
ধ্বংসের মুখে পৃথ্বী এখন
বাঁচাও ভিক্ষা মাগে।
গাছের ছায়ায় পথিক বসে
আরাম খানিক ধরে,
পাখির নীড়ে ছানা পোনা
কিচির মিচির করে।
অক্সিজেন বিনা বাঁচা কষ্ট
কোথায় তুমি পাবে,
সৃষ্টির সৃষ্টি নষ্ট করলে
রসাতলে তুমি যাবে।
দাবদাহে অস্থির জীব জগৎ
লাগাও গাছের চারা,
যত্ন করো বৃক্ষ সকল
নামুক বর্ষা ধারা।
সবুজ শ্যামল প্রকৃতি চাই
মন্ত্র হোক তবে,
ওগো ছেলে পোঁতো চারা
শস্য পাবে ভবে।
