Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

সময় একটু থমকে দাঁড়াও-
বাতাসের ভারী দীর্ঘশ্বাসে প্রলেপ বুলিয়ে দিই;
অবিশ্বাসের খানাখন্দে এখন বিষবাষ্পের তুমুল আধিক্য।

বিকলাঙ্গ রাত সচল হয় প্রত্যয়ী অভিলাষে, অক্টোপাসের মতো কিলবিল করে বাহুগুলো,
রাত গভীর হলে পাপ নেমে আসে শিরা উপশিরায়,
তৃপ্তির ঢেঁকুর তোলে বহুল ব্যবহৃত নখ দন্ত,
জাবর কাটে অভ্যাসের নির্লিপ্ত কানাগলিতে,
ঘৃণ্য রাত রাখে না ছাপ প্রভাতী আলোর ঝলকানিতে।
প্রতিটি রাতের স্তর বিক্রি হয় চড়া দামে,
ভুলুন্ঠিত আজন্ম লালিত স্বপ্ন গোপন দীর্ঘশ্বাসে।

মুছে হিসেবের খেরো খাতার আঁকিবুঁকি,
বদলে দাও সময়ের খোল নলচে;
প্রতিটি রাত হোক সাবালক সাদা কালোর নিশ্ছিদ্র আশ্বাসে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *